Sylhet Today 24 PRINT

যাদুকাটায় ভাসছিল নবজাতকের লাশ

তাহিরপুর প্রতিনিধি: |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের যাদুকাটা নদীতে এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পূর্ব পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, জাদুকাটা নদীতে সকাল আটটার দিকে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক ওই নবজাতকের লাশটি পানিতে ভাসতে দেখেন। এরপর স্থানীয় এলাকাবাসী মিলে লাশটি পানি থেকে উদ্ধার করে নদীর পাড়ের বালুর ওপর উঠিয়ে রাখেন। পরে স্থানীয়রা ঘটনাটি বাদাঘাট পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করেন।

নবজাতকের লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.