Sylhet Today 24 PRINT

সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

তিনি জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।

আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তারমধ্যে ছাত্র ২ হাজার ১৯৩ এবং ছাত্রী ২ হাজার ৫৩৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.