Sylhet Today 24 PRINT

উপাচার্য বরাবর শাবি ছাত্রলীগের স্মারকলিপি

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৭ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা, অনলাইন-অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা, ১৬ জানুয়ারি পুলিশি হামলায় আহত ছাত্রলীগসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা, সকল হলের ডাইনিং-ক্যান্টিন খুলে দিয়ে খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা, বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছাসহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত ছিলেন- শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ সভাপতি মামুন শাহ, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল, সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফরেস্ট্রি বিভাগ ছাত্রলীগের সভাপতি, সাজ্জাদ হোসেন, সমুদ্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি, রিশান তন্ময়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগের সভাপতি এস এম সবুজসহ শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.