Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এইচএসসিতে পাসের হার ৯৬.২২, আলিমে ৯২.২৩ শতাংশ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ শিক্ষার্থী। উপজেলায় এইচএসসিতে পাসের হার ৯৬.২২ শতাংশ এবং আলিমে ৯২.২৩ শতাংশ।

রোববার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসিতে উপজেলার মোট ৯টি কলেজের ১২৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১২৪৬ জন। অকৃতকার্য হয়েছে ৪৯ জন৷ জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এর মধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬ জন, রানীগঞ্জ কলেজে ৩ জন, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে ১ জন ও শাহজালাল মহাবিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৩৮০ জন। অকৃতকার্য হয়েছে ৩২ জন। এতে পাসের হার ৯২.২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। এর মধ্যে হলিয়ার পাড়া আলিম মাদ্রাসায় ২ জন ও সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিম মাদ্রাসায় ২ জন জিপিএ-৫ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.