Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশু আটক

তাহিরপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আরেক শিশুকে (১৫) আটক করেছে পুলিশ। আটক শিশুর উত্তর শ্রীপুর ইউনিয়নে।

অভিযুক্তকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে আটক করেছেন ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই শফিকুল ইসলাম। এর সত্যতা নিশ্চিত করেছেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এস আই অপূর্ব।

উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন কদমতলী গ্রামে শনিবার রাত সাড়ে আটটায় এ ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে আটটায় ভিকটিমের বাড়ি পাশে ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে স্থানীয় এক পক্ষ ও এক ইউনিয়ন পরিষদের সদস্য দুই লক্ষ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার পায়তারা চালিয়ে যাচ্ছিল বলে ভিকটিম স্বজনদের অভিযোগ।

এঘটনার ভিক্টিমের পক্ষে তার পিতা তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে দুপুরে আটক করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার। তিনি আরও জানান,এই ঘটনায় পিতার অভিযোগে অভিযুক্ত আটক করা হয়েছে। আর ভিক্টিমকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.