Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাস্টের স্থানীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সাবেক সভাপতি হামিদ শিকদারের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের প্রবীণ ট্রাস্টী আব্দুল আজিজ নুনু মিয়া, সাবেক সহ সভাপতি হাছন আলী, বর্তমান কমিটির কার্য নির্বাহী সদস্য বাবরুল হোসেন বাবুল, আব্দুস ছত্তার, ফাউন্ডার ট্রাস্টী বশির আহমদ, ট্রাস্টী কাউন্সিলর ফলিক চৌধুরী, আব্দুর রুশন চেরাগ আলী, ফয়জুর রহমান, আব্দুল গফুর, খলিল মিয়া, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ ও ট্রাস্টের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পাল। সভয় যুক্তরাজ্য প্রবাসী জবির আহমদ নাজমুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ ও নূর উদ্দিন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.