Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেছেন।

র‌্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করেছে।

জানা গেছে, রোববার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ব্রাদার্সকে ৩ হাজার টাকা, রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মা হার্ডওয়ার এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা ও খাঁন সেনিটেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.