Sylhet Today 24 PRINT

এইসএসসিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে শতভাগ সাফল্য

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের এইচএসসি ২০২১ সালের পরীক্ষায় ১৪টি জিপিএ-৫ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সূত্রে জানা যায়,  এ বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। এছাড়া সসকলেই পাশের কৃতিত্ব অর্জন করেছেন।

প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারা প্রতিষ্ঠিত এ স্কুলটি সিলেট শহরের অদূরে জৈন্তাপুরের শ্রীপুরে মেঘালয় পাহাড়ের পাদদেশে ১৫০ একর পাহাড়ি ভূমিতে শৈল্পিক অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদের একাডেমিক উৎকর্ষতা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্ব প্রদান করা হয়।

সার্বক্ষণিক নিরাপত্তা, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসম্মত খাবার, পরিচ্ছন্ন ও আরামদায়ক বাসস্থান, ইভনিং কোচিং, মেডিকেল সেবা, খেলাধুলা, কো-কারিকুলার অ্যাকটিভিটিসের মাধ্যমে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল তরুণ ছেলেদেরকে ভবিষ্যতের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.