Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে জুবেল আহমদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। জুবেল পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে।

সোমবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, জুবেল পেশায় একজন গাড়ি চালক। সোমবার বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিলো। এ সুযোগে ঘরে ডুকে ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও লাশ উদ্ধার করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজেও ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.