Sylhet Today 24 PRINT

বাহুবলে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে র‌্যাব ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. শিমু মীর (৩৫)। শিমু চুনারুঘাট উপজেলার উত্তর গনশামপুর গ্রামের মৃত জিন্নাত আলী মীরের ছেলে।

র‌্যাব-৯ এর সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার সকালে বাহুবল থানার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাহুবল থানায় মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.