Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে আম্পায়ারিং করলেন সিলেটের জহর চৌধুরী বাবু

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

ইয়নেক্স সানরাইজ বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ ২০১৫ প্রতিযোগিতায় আম্পায়ারিং করলেন সিলেটের ব্যাডমিন্টন আম্পায়ার জহর চোধুরী বাবু।

১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

এর আগে সাউথ এশিয়ান বিএসি রিজওনাল আম্পায়ার্স কোর্সে অংশগ্রহণ করে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারদের তালিকায় তিনি নিজেকে অন্তর্ভুক্ত করতে সমর্থ হোন। উক্ত কোর্সে ১৪ জন আম্পায়ারের মধ্যে বাংলাদেশের চারজন অভিজ্ঞ আম্পায়ার খেলা পরিচালনা করেন।

এর আগে তিনি ৩৩তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দক্ষতার সাথে সর্বোচ্চ খেলা পরিচালনা করেন।

গত ১০ নভেম্বর তিনি ঢাকাস্থ শহীদ তাজউদ্দীন ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে সেকেন্ড ডিভিশন লিগের খেলা পরিচালনা করেন।

জহর চৌধুরী বাবু এ ব্যাপারে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি তাঁর সমস্ত দক্ষতা দিয়ে নিজেকে একজন সফল ব্যাডমিন্টন আম্পায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেটের প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার তালিকায় নিজের জায়গা করতে পেরে তিনি গর্বিত।

তিনি আরো বলেন, আমি যেহেতু একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলাম সেহেতু আমি আজীবন ব্যাডমিন্টনের মাঝে বেঁচে থাকতে চাই।

উল্লেখ্য,ইয়নেক্স সানরাইজ বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ ২০১৫ প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরানের আম্পায়াররা ২৭০ টি দলের ১৩৫টি ম্যাচের খেলা পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.