Sylhet Today 24 PRINT

এসএমপি’র শ্রেষ্ঠ ওসি হলেন দক্ষিণ সুরমার কামরুল

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬ থানার মধ্যে গত জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতিস্বরূপ জানুয়ারি মাসে এসএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।

শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে গত বৃহস্পতিবার এসএমপি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে প্রশংসাপত্র তুলে দেন কমিশনার মো. নিশারুল আরিফ চৌধুরী।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা থানায় গত ১৫ সেপ্টেম্বর নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়িত হন কামরুল হাসান তালুকদার। এর আগে তিনি ওই থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.