Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি: |  ১৫ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম অন্তর দাস (১৭)।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেলঘর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেলঘর গ্রামের অঞ্জন দাসের ছেলে অন্তর দাস নিজ ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার থেকে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.