Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি: |  ১৫ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর হক শেরীন, চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক অমিত দেব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.