নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ১৬ ফেব্রুয়ারী, ২০২২
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ, ডা. শিমুল মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি, কবুতরসহ ৩০টি স্টল দেওয়া হয়।