Sylhet Today 24 PRINT

সিপিবি সভাপতির প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

নিউজ ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে মিশন জিহাদ নামে একটি জংগি গোষ্ঠীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সিপিবি-বাসদ মৌলভীবাজার জেলা কমিটি মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এ ক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন, সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ময়নুর রহমান মগনু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস ও ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি কামরুল হাসান মিজু।

বক্তারা এ হুমকির নিন্দা জানিয়ে বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিবিদ ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করে এই ভূখন্ডকে জংগিবাদের আস্তানা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট কয়েকটি মহল। সরকার এসব জংগি গোষ্ঠী ও খুনিদের বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে হুমকিদাতা ওবং হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান বক্তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.