Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট থানা এলাকা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ২১০ বোতল বিদেশি মদসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে এয়ারপোর্ট থানার বাইপাস পয়েন্টস্থ হযরত শাহ ছাবালপীর মাজারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জালাল উদ্দিন (৫০), রবিন আহমদ (২০) ও রাব্বি মিয়া (১৯)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.