Sylhet Today 24 PRINT

‘ঐক্যবদ্ধ কাজের ফলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে আনন্দমুখর পরিবেশ’

ফেঞ্চুগঞ্জে সংবাদ সম্মেলন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বুধবার বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা শ্রদ্ধাভরে ম্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে সকল শহীদান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের ও ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ২০১৩ সালের ৬ জুলাই সম্মেলনের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর আমরা উপজেলার ৫টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করি। সিলেট-৩ আসনে আমরা বিগত ২০১৪, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২১ সালের উপ নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করেছি ও কেন্দ্রীয় সংসদ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্র ভিত্তিক সেন্টার কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুশিশ্চিত করি। এছাড়াও ২০১৪ সালের জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করি। কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত সংগঠনের সকল কার্যক্রম আমরা যথাসময়ে পালন করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলে সংগঠনের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

লিখিত বক্তব্যে বিজন কুমার দেবনাথ আরও বলেন, আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ৫ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে ইতিমধ্যে ৫টি ইউনিয়ন কমিটির ১৫ জন করে কাউন্সিলর তালিকা ও উপজেলা কমিটির কাউন্সিলর তালিকা সর্বমোট কাউন্সিলর সংখ্যা ১২৬ জন জেলা নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, সহ সভাপতি আলী হোসেন রাজু, আব্দুস সালাম, আমিনুল ইসলাম জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাছিক আহমদ, সুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক ইছন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খালেদুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সদস্য যুবরাজ হোসেন জানু, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন দানিয়ল ও সেচ্ছাসেবক লীগ নেতা বিলাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.