Sylhet Today 24 PRINT

তাহিরপুরে করোনার টিকা গ্রহণে ব্যাপক প্রচারণায় সভা

তাহিরপুর প্রতিনিধি  |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

করোনার টিকার ১ম ডোজ গ্রহণে মানুষকে উদ্বোধ করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রচার প্রচারনা ও ২৬ তারিখে সর্বশেষ কার্যক্রম সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা, উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বাঘা, এস আই অপূর্ব কুমার শাহা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জসিম উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিস রমা কান্ত, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরার শাহ প্রমুখ।

এছাড়া এসময় উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সচিবগণ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলায় আগামী ২৬ ফেব্রুয়ারী করোনার ১ম ডোজ শেষ হয়ে যাবে আর দেয়া হবে না। উপজেলায় এখন ৬৩ হাজার মানুষ করোনার ১ম ডোজ নেয় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.