Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ‘সুড়ঙ্গ’ থেকে ৪০১৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাটির নিচে গোপন সুড়ঙ্গে অভিযান চালিয়ে র‌্যাব ৪০১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছে। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- মদন নায়েক (২৪) ও সঞ্জু নায়েক (৩২)। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার টিপড়াছড়া চা বাগানে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.