Sylhet Today 24 PRINT

জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২২

জমজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার প্রতিবেশিরা।

শুক্রবার সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাবুল পেশায় সিএনজিচালিত অটোরিকশা  চালক। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, সাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলেরা। শুক্রবার সকালে সাকবুল তার বাড়ির সামনে গাছ কাটতে যান। এসময় বদরুলসহ তার ভাইয়েরা বাঁধা দেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবুলের উপর হামলা চালানো। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।

পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সেফালি বেগম বলেন, আমার স্বামী নিজের লাগানো গাছ কাটছিলেন। তবু বিনা উস্কানিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে আটক করা হয়েছে।  বাকিদের আটকের চেষ্টা চলছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.