Sylhet Today 24 PRINT

সারী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

জৈন্তাপুরের সারী নদী থেকে সোহান আহমদ (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে লালাখাল সারী নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়র সার্ভিসের কর্মকর্তারা। নিখোঁজ শিশু লালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহান আহমদ৷

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম জানান, দুপুর ২টায় লালাখাল সারী নদীর খেয়াঘাট নামক স্থানে গোসল করতে গেলে নদীর স্বচ্ছ পানিতে তলিয়ে যায় শিশুটি৷ ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ঘন্টা অভিযান চালিয়ে  নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে৷
শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে চারিকাটা ইউপির চেয়ারম্যান মো. সুলতান করিম উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নৌকা ও স্থানীয় মাঝিদের সহযোগিতা করেন৷ স্থানীয় জনতা শিশু নিখোঁজের সংবাদ পেয়ে নদীর পাড়ে ভীড় করে এলাকা শত শত মানুষ৷

ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম বলেন, খেয়াঘাট সহ জিরো পয়েন্ট পর্যন্ত নদীর দুপাশ্বে চোরাবালি থাকায় নদীর পাড়ের বাসিন্ধাদের সতর্কতার সহিত নদীতে গোসল সহ অন্যান্য কার্যক্রম করতে বলা হয়েছে৷ ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহায়তায় বিকাল সাড়ে ৫টায় শিশুর লাশ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.