Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের অভিষেক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশের সভাপতি পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সমাজসেবক-শিক্ষানুরাগী হাজী জয়নাল আবেদীন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি সাংবাদিক শাব্বির এলাহী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোনায়েম খান, কবি জয়নাল আবেদীন, কবি নির্মল এস পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদরা। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের পর সুহৃদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দর হৃদয়ের অধিকারীরা সুহৃদ সমাবেশের সাথে যুক্ত হয়েছে। তারা সমকাল পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে পত্রিকার জন্মলগ্ন থেকে সমকাল সত্য ও নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করে আসছে। দেশব্যাপী সুহৃদ সমাবেশ এর নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসার দাবীদার। অতীতের ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলায় সুহৃদ সমাবেশ আগামী দিনগুলোতে আরও সুন্দর কার্যক্রম গ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.