Sylhet Today 24 PRINT

২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী বুধবার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করার সকল প্রস্তুতি শুরু করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা।

কাউন্সিলে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশীরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজিরের কাছ থেকে নমিনেশন ফরম সংগ্রহ করে নমিনেশন ফি সহ জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ জন কাউন্সিলের সদস্য করা হয়েছে।

কাউন্সিলরা হলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.