Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতাকে বিদায় সংবর্ধনা

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ১৯ ফেব্রুয়ারী, ২০২২

গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের অন্যতম নেতা সিলেট মদন মোহন কলেজের ছাত্র সাকিল হোসেনের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনায় প্রদান করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

পৌর ছাত্রলীগের সভাপতি কামরান হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা আরাফাত হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
পৌর আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য কামরান হোসেন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউপি সদস্য কবির আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা এনায়েত করিম খোকন, যুক্তরাজ্য প্রবাসী তানহার আহমদ তুহিন, নাজিম আহমদ হোসেন আহমদ, জেলা যুবলীগ নেতা আসাদ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনু।

এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাসেল আহমদ, নুর উদ্দিন, সমসাদ আহমদ, আকবর হোসেন লাল, ফখর উদ্দিন, জাকির হোসেন, দিলিপ আহমদ, টিপু আহমদসহ উপজেলা ও পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.