Sylhet Today 24 PRINT

চুনারুঘাট পৌরশহরে যানজট মুক্ত রাখতে অভিযান, জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে যানজট মুক্ত রাখতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এ লক্ষে শনিবার বিকেলে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এই অভিযান পরিচালনা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যানজট মুক্ত রাখতে পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র পার্কিং, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে রাখার অপরাধে ১২টি মামলায় ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে থানার ওসি মো. আলী আশরাফসহ একদল পুলিশ সহযোগিতা করেন।

ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, পৌরশহরে যানজট মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.