Sylhet Today 24 PRINT

বইপড়া উৎসবের পরীক্ষা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত জেলা পরিষদ, সিলেট- ইনোভেটর বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে।

ঐদিন সকাল ১০ ঘটিকায় নগরীর লামাবাজারস্থ মদন মোহন কলেজে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বইপড়া উৎসব ২০২১-২০২২ আসরের নির্ধারিত গ্রন্থ মুনতাসীর মামুন এর উপন্যাস 'জয়বাংলা' এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শওকত আলী'র উপন্যাস 'যাত্রা' থেকে পরীক্ষায় অংশ নেবে। ১০০ মার্কসের পরীক্ষাটি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বইপড়া উৎসবে অংশ নেয়া সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে অনুরোধ জানানো হচ্ছে।

গত ২১ ডিসেম্বর এ বইপড়া উৎসবের উদ্বোধন হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বই গ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.