Sylhet Today 24 PRINT

ভাষার জন্য ৫২ কিলোমটিার পথ দৌঁড়াবেন তারা

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

ভাষার জন্য '৫২-এর একুশে ফেব্রুয়ারিতে নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন একদল তরুণ। আর এই একুশে ফেব্রুয়ারিতে ‘ভালো থাকুক মায়ের ভাষা’-এমন আহবানে ৫২ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেবেন একদল তরুণ।

একুশে ফেব্রুয়ারির (সোমবার) প্রথম প্রহরে সিলেট থেকে দৌড়ে সুনামগঞ্জ যাবেন ১০ তরুণ দৌড়বিদ। তাদের সাথে সাইকেলে চড়ে এই ৫২ কিলোমিটার পথ পাড়ি দেবেন আরও কয়েকজন। একুশে ফেবুয়ারি আত্মজার্তিক মাতৃভাষা দিবস উদযাপনে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে ‘সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানান, ২১ ফেব্রুয়ারি (সোমবার) ভোর চারটায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে নগরের উপকণ্ঠের মৌল্লারগাও থেকে দৌড় শুরু হবে। সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে দৌড়ে সুনামগঞ্জ পৌঁছবেন ১০ জন। এই আয়োজনে দৌঁড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবী সাইক্লিস্টরাও অংশ নেবেন।
 
এতে অংশ নেবেন আমিনুল হক মাসুক, সুমন মুনশি, মিজানুর রহমান, মো. রায়হান আলম তুহিন, শরীফ সোহাগ, মামুনুর রশিদ, এবাদ উল্লাহ, হিফজুর রহমান, জাহাঙ্গীর আলম জানু ও  হাসান মাসুদ হিল্লোল।

আমিনুল হক মাসুক জানান, দৌড়ে দুপুর ১২টার মধ্যে সুনামগঞ্জ পৌঁছার কথা তাদের। পথে বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিয়ে নিজের ভাষাকে ভালোবাসার জন্য স্থানীয়দের মধ্যে প্রচারণা চালাবেন তারা। সুনামগঞ্জে পৌঁছার পর সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত তাদের বরণ করে নেবেন বলে জানান মাসুক।

ভাষাকে ভালোবেসে এবং ভাষার প্রতি ভালোসা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে জানিয়ে মাসুক বলেন, ১৯৫২ সালের কথা স্মরণ রেখেই আমরা দৌড়ের জন্য ৫২ কিলোমিটার পথ নির্ধারণ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.