Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ফুটপাত দখলের দায়ে অর্থদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, রবিবার বিকাল ৫টায় পৌরশহরের প্রধান প্রধান সড়ক ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল বলেন, যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.