Sylhet Today 24 PRINT

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো রবিরশ্মি পরিবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রবিরশ্মি, মৌলভীবাজার

নিউজ ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি, মৌলভীবাজার।

একুশের ভোরে প্রভাতফেরী করেন রবিরশ্মি পরিবারের সদস্যরা। এরপর মৌলভীবাজার কেন্দ্রীয় মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রবিরশ্মি'র সংগঠক মমিতা সিনহা জানান, মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিলো ভাষা আন্দোলনের মাধ্যমে।

ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মূলমন্ত্র সেটি রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমেই। তাই, প্রজন্ম থেকে প্রজন্মে মহান ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

জানান, রবিরশ্মি পরিবারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।

পুষ্পস্তবক অর্পণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক রনজিত জনি, আব্দুর রব, প্রিয়তা চৌধুরী মনিসহ রবিরশ্মি পরিবারের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.