Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

বড়লেখা প্রতিনিধি: |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বড়লেখা পৌরসভা, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ক্রীড়া সংস্থা, পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বড়লেখা প্রেসক্লাব, বন বিভাগ বড়লেখা কার্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সোমবার সকালে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.