তাহিরপুর প্রতিনিধি: | ২১ ফেব্রুয়ারী, ২০২২
সুনামগঞ্জের তাহিরপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
পরে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সার্কেলর কর্মকর্তা শাহিদুর রহমান, ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দোলা, প্রকৌশলী মো. ইকবাল কবির, খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা কৃষিলীগের সদস্য সচিব এমকে ওয়াহিদ খসরুসহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।