মাধবপুর প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০২২
হবিগঞ্জে মাধবপুরে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত বইমেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মুসলিম, মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার ফায়সাল চৌধুরী, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,অলিদ মিয়া, প্রমূখ।
উদ্বোধনের পাশাপাশি শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বইমেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৫টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।