Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

চুনারুঘাট প্রতিনিধি: |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা খাতুন, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ, ওসি (তদন্ত) চম্পক দাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রাই রঞ্জন পাল, নুর উদ্দিন সুমন, শংকর শীল, আকরামুল ইসলাম আকরাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.