Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

মাধবপুর প্রতিনিধি: |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরের রামনগর থেকে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তার নাম আব্দুল আজিজ ধনু (২৮)। ধনু কমলপুর গ্রামের মৃত্যু আবু তাহেরের ছেলে।

সোমবার বিকেলে বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, মনতলা বিওপির সুবেদার আব্দুল হামিদের নেতৃত্বে জোয়ানরা উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.