দিরাই প্রতিনিধি: | ২১ ফেব্রুয়ারী, ২০২২
দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনসহ প্রশাসনের কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে আওয়ামী লীগ পুস্পস্তপক অর্পণ র্যালি ও আলোচনা সভা করেছে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ র্যালি ও আলোচনা সভা করেছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিরাই প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ, র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সন্ধ্যায় উপজেলা গণ মিলনায়তন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।