Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির অতিথি ভবনের বুকিং নেওয়া যাবে অনলাইনে

শাবিপ্রবি প্রতিনিধি: |  ২২ ফেব্রুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঢাকাস্থ অতিথি ভবনের অনলাইনে বুকিং সেবার উদ্বোধন করা হয়েছে। এ সেবা গ্রহণ করতে চাইলে অনলাইনেও বুকিং দেওয়া যাবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ডিন অধ্যাপক ড. মো আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. রোমেল আহমেদ, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মুহিবুল আলম, আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবদুল্লা আল মুমিন, ১ম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন, সহকারী অধ্যাপক জোবায়দা কনক খান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.