Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

জাফলংয়ে বল­াঘাটের মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের সহায়তায় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) আশরাফ আহমেদ রাসেলের নেতৃত্বে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ট্রাস্কফোর্সের অভিযান চালিয়ে এসব মেশিন,সরঞ্জাম ধ্বংস করা হয়।

অপরদিকে, জাফলং বল­াঘাট পিকনিক স্পটের পাশে মরিয়ম রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালায় ট্রাস্কফোর্স। এসময় রেস্টুরেন্টটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মুস্তাফিজুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, সার্ভেয়ার জীবন চন্দ্র, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুস সবুর প্রমুখ।

এছাড়া পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.