Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি: |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

জৈন্তাপুর উপজেলার নিজপাট পানিয়ারাহাটি এলাকায় অবস্থিত এ.কে টাওয়ারের ৩য় তলা হতে এক পোল্ট্রি ব্যবযায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা সদরের এই ভাড়া বাসা থেকে পোল্ট্রি ব্যবযায়ী মো. আনিসুর রহমানের (৩৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর স্টেশন  বাজারে একটি পোল্ট্রি মোরগের দোকানে ব্যবসা করে ভাড়া বাসায় থাকতেন নিহত আনিসুর রহমান। বুধবার সকালে তিনি বাসা হতে বের না হওয়ায় স্থানীয়র তাকে ডাকাডাকি করা হলে কোন সাড়া শব্দ না পেলে প্রতিবেশীরা তার জানালা দিয়ে দেখতে পান, বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন।

ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সকাল ৮টায় ঘটনাস্থলে পৌছে বিভিন্ন তল্লাসী করে দরজা ভেঙ্গে ঝুলন্ত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত ব্যবসায়ী কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূইয়ার ছেলে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। অধিকতর তদন্তের জন্য নিহতের লাশ সিলেট এম.এ.জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেছে। অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে বিভিন্ন আলামত দেখে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.