Sylhet Today 24 PRINT

মাদক বিক্রির দায়ে নবীগঞ্জে স্বামী-স্ত্রীর কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নবীগঞ্জ মাদক বিক্রির দায়ে পুর্নিমা রানী দাস ও মতিলাল দাস নামে এক দম্পত্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এই দম্পতি উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ধারা মোতাবেক তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা হয় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে। মাদকদ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , পুর্নিমা রানী দাসের গোয়ালঘরের মাটির নিচের গর্ত থেকে প্রায় ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। এগুলো তিনি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে মোবাইল কোর্ট এর নিকট স্বীকার করেন। জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.