Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি: |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় মাধবপুর-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি গ্রামের আলতু মিল্কির ছেলে পলাশ মিল্কি (৩৮) ও একই এলাকার নুরিল ইসলাম মিল্কির ছেলে বেলাল মিল্কি (৩৫)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহামেদের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.