ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী, ২০২২
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে তছলিম আহমদ নেহার নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির। উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম রায়হান, এনায়েত হোসেন রুহেল ও দিনার আহমদ শাহের পরিচালনায় সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা বিএনপির সদস্য আব্দুল কাউয়ূম চৌধুরী, ময়নুল হোসেন চৌধুরী, এডভোকেট এমরান আহমদ ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ সালাম ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ মোস্তফাজ্জামান রাফি।
সম্মেলনের দ্বিতীয় পর্বের শুরুতে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছুফিয়ানুল করিম চৌধুরী পেয়েছেন ১১ ভোট। নষ্ট হয়েছে ২টি ভোট। সিনিয়র সহ সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাহাদ মিয়া পেয়েছেন ১১ ভোট। কামাল আহমদ পেয়েছেন ১ ভোট ও সনজির মিয়া পেয়েছেন ১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তছলিম আহমদ নেহার। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোয়াজ্জেম হোসেন সাহেদ পেয়েছেন ৯ ভোট। সাইফুল ইসলাম ছুটন পেয়েছেন ৪ ভোট। নষ্ট হয়েছে ১টি ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১২ ভোট পেয়ে গোলাম কিবরিয়া খান নির্বাচতি হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধী পেয়েছেন ৯ ভোট। নষ্ট হয়েছে ৪টি ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমরান উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তুহিন আহমদ চৌধুরী পেয়েছেন ৪ ভোট। নষ্ট হয়েছে ১টি ভোট।
কাউন্সিল শেষে ওইদিন সন্ধ্যা ৭টায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার ফলাফল ঘোষণা করেন। উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ জন কাউন্সিলর ভোট দিয়েছেন।