Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজের ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগ-শিবির উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ওসমানী মেডেকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগ এ ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুইপক্ষ সংঘর্ষেও জড়িয়েছে। বুধবার রাত ১২টার দিকে রিকাবীবাজার এলাকার ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। এরপর আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সাংথে সংঘর্ষ বাধে ছাত্রশিবিরের।

খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএমন আশরাফউল্লাহ তাহের বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রবাস এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.