Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার মুক্ত দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৫

নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে শহরের চাঁদনীঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালি করা হয়।  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, বিজয় র‌্যালি, ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির পালিত হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। 

আলোচনা সভায় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.