Sylhet Today 24 PRINT

ওমানীনগরে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ গঠন

ওসমানীনগর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের ওমানীনগরে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ আমিরুল ইসলাম শামিমকে সভাপতি ও শিক্ষা অফিসের মান্না চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

কমিটির দায়িত্বশীল অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ভূমি অফিসের অরুন জ্যোতি পুরকায়স্থ্য, সহ-সভাপতি পল্লী সঞ্চয় ব্যাংকের মাছুমুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের হাফিজুর রহমান, ভূমি অফিসের জাহাঙ্গির আলম, সহ-সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মোশফিকুর রহমান জুলফিকার, নির্বাচন অফিসের ফয়সল মিয়া, দারিদ্র্য বিমোচন অফিসের কামরুল হাসান, এলজিইডি প্রকৌশলী কার্যালয়ের হুসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আবু সুফিয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক ভূমি অফিসের সুজন দাস, অর্থ সম্পাদক উপজেলা পরিষদ কার্যালয়ের জামিল আহমদ, সহ-অর্থ সম্পাদক ভূমি অফিসের জীবন দাস, দপ্তর সম্পাদক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের রুম্মান ভূইয়া, ক্রীড়া সম্পাদক নির্বাচন অফিসের আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা তথ্যকেন্দ্রের ফারজানা আক্তার, প্রচার সম্পাদক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক পল্লী সঞ্চয় ব্যাংকের ইকবাল হোসেন। কার্যকরী সদস্য এলজিইডি প্রকৌশলীর কার্যালয়ের সফিকুর রহমান মজুমদার, ও সমাজসেবা কার্যালয়ের এস এম মশিউর আলম মুছা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.