Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘জিরো পয়েন্ট’র প্রকাশনা অনুষ্ঠান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক আহবাব চৌধুরী খোকনের ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘জিরো পয়েন্ট’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডেনের জাস্টিস অব পিস ও যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী।

মুখ্য আলোচকের হিসেবে ছিলেন সিলেটের সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা শাখার সহ সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বিশিষ্ট গল্পাকার সেলিম আউয়াল, বিশিষ্ট কবি শিউল মনজুর, ডা. জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, শিক্ষক মিছবাহুর রহমান, মাওলানা হারুনুর রশীদ ও কবি নাঈমা চৌধুরী প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও শত ব্যস্ততার মাঝে লেখক আহবাব চৌধুরী খোকন তার ভ্রমণ বিষয়ক বই জিরো পয়েন্ট লিখেছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার বিষয় লেখক তার বইয়ে তুলে ধরেছেন। নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে লেখক তার নিজ জন্মভূমি ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওর তীরবর্তী ঘিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্টের নামে ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম দিয়েছেন ‘জিরো পয়েন্ট’। অসীম বিষয় নিয়ে চমৎকারভাবে জিরো পয়েন্ট বই লেখক লিখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.