Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে তারিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে তারিফ রহমান হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার রণকেলীর চান্দের দোকানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার মুরব্বি মছব্বির আলীর সভাপতিত্বে ও আমির হোসেন রাহির পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর সভার কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য কামাল আহমদ, সাবেক ইউপি সদস্য আজ্জাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক মারজান আহমদ রিপন, আরিফুর রহমানের চাচাতো ভাই গুলজার আহমদ, এনাম আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তারিফ হত্যাকাণ্ডের আজ এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলো কিন্তু মূল আসামীদের পুলিশ আজও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তারিফ রহমান হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে হরতালের মতো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজন হলে সমস্তবাসীকে নিয়ে রাস্তা অবরোধ করা হবে। অচল করে দেওয়া হবে পুরো গোলাপগঞ্জ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.