Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে দণ্ড

চুনারুঘাট প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তলনের ফলে উর্বর মাটি এখন পুকুরে পরিণত হয়ে গেছে।  

শুক্রবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল নেতৃত্বে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের দেউন্দী- শানখলা সড়কের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইজনকে ১লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।  

দণ্ডপ্রাপ্তরা হলেন -মো: বিল্লাল মিয়া (৩৪) ও মো: লোকমান মিয়া (৩৮)। চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহায়তা করেন। সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জনপ্রতি ৫০হাজার টাকা করে দুইজনকে ১লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের অভিযান এই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.