Sylhet Today 24 PRINT

গঠনের ২৪ ঘন্টার মধ্যে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সদ্য ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে।

শুক্রবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে বিএনপির কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ৎ]

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.