জগন্নাথপুর প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ হওয়া তরুণীকে সাতদিন পর শ্রীমঙ্গল উপজেলা সদর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এ সময় তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশ উদ্ধারকৃত তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আটককৃত যুবকদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (২৮)।
এ ঘটনায় অপহৃত মেয়ের পিতা ধিরাজ বিশ্বাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ধিরাজ বিশ্বাসের ১৭ বছর বয়সী মেয়ে কে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ কে অবহিত করা হলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুর রহমান শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে উদ্ধার করে।
এ সময় অপহরণ ও ধর্ষণের অভিযোগে বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের জালালীয়া উত্তর সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, অপহরণ করে মেয়েটিকে জাকির হোসেন তার পরিচিত কামাল মিয়ার বাড়িতে নিয়ে রাখে। আমারা মেয়েটিকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে